বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


মাহির ফেসবুক পেজ ‘হ্যাকড’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৯ আগষ্ট ২০২১, ০৮:৫৮

ফাইল ছবি

ফাইল ছবি

হ্যাকিংয়ের কবলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ বেহাত হওয়ার কথা জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শনিবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ কথা জানান মাহি।

এর আগেও একবার মাহির পেজটি হ্যাকিংয়ে কবলে পড়েছিল।

শনিবার বেলা ৩টার দিকে মাহি জানান, পেজটি এখনও উদ্ধার করা সম্ভবপর হয়নি; চেষ্টা চলছে। প্রয়োজনে বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা ভাবছেন তিনি।

বছর দুয়েক আগেও একবার তার ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হয়েছিল। পরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তা ফিরে পেয়েছিলেন মাহি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়