শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬, ৪ঠা বৈশাখ ১৪৩৩
প্রীতিকা চৌহান। ছবি- সংগৃহীত
মাদক কেনার সময় হাতেনাতে ধরা পড়েছেন ভারতের টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান।
রোববার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের ভারসোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
একই সঙ্গে মাদক কারবারে যুক্ত আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে।
এনসিবি সূত্র জানিয়েছে, বলিউডের মাদকযোগের তদন্তে নেমে বেশ কয়েকটি মাদক কারবারের সন্ধান পান গোয়েন্দারা। তেমন একটি কারবারের খবর এসেছিল ভারসোবা থেকেও। সেই সূত্রেই গতকাল সাদা পোশাকে ভারসোবার দুটি এলাকায় নজরদারি চলছিল।
এর মধ্যেই প্রীতিকা একটি জায়গায় একজনের কাছ থেকে মাদক কিনতে এসে হাতেনাতে ধরা পড়েন এনসিবির গোয়েন্দাদের হাতে।
প্রীতিকাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে এনসিবি। নিজের জন্য মাদক কিনছিলেন প্রীতিকা, নাকি অন্য কারও জন্য, তার তদন্ত চলছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)