সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ ১৪৩২


একদিনে আয় ৪০ কোটি

তিন বছর পর ফিরেই ঝড়, দুদিনে ৭১ কোটি পার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১১ এপ্রিল ২০২১, ০৮:৫৮

সিনেমাটির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

সিনেমাটির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

টলিউড তারকা পবন কল্যাণের নতুন সিনেমা মানেই বক্স অফিসে তুফান। এবারও ব্যতিক্রম হলো না। তিন বছর পর বড় পর্দায় ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন।

গত ৯ এপ্রিল মুক্তি পায় পবন কল্যাণের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভাকিল সাব’ আর প্রথম দিনেই বক্স অফিসে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করে। প্রথম দিন বক্স অফিসে ৪২ কোটি সংগ্রহের পর দ্বিতীয় দিনেও শাসন জারি রেখেছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর, ‘ভাকিল সাব’ প্রথম দিন বক্স অফিসে সংগ্রহ করেছে ৪২ কোটি রুপি। যেটি বলিউড ব্লকবাস্টার ‘পিঙ্ক’ সিনেমার অফিশিয়াল তেলেগু রিমেক।

বলিউড লাইফের খবর, করোনা মহামারি ও টিকেটের দাম না বাড়ালেও এই কোর্টরুম ড্রামা অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় সংগ্রহ করেছে ৪২ কোটি রুপি (নেট ৩৬ কোটি রুপি)। ‘ভাকিল সাব’ অবাণিজ্যিক সিনেমা এবং মুক্তির পর বিভিন্ন বাধার মুখোমুখি হয়েছে। অনলাইনে ফাঁসসহ কিছু রাজনৈতিক ইস্যু রয়েছে। তবু পাওয়ার স্টার পবন কল্যাণকে দেখতে হলমুখী হয়েছে দর্শক। বড় বড় শহর ছাড়াও চিরালা, মাচেরলার মতো ছোট শহরেও ভালো সংগ্রহ করেছে সিনেমাটি।

তেলেগু ভাষার দ্বিতীয় বৃহত্তম দৈনিক সাক্ষী পোস্টের খবর, মুক্তির দ্বিতীয় দিনে ‘ভাকিল সাব’ সংগ্রহ করেছে নেট ২৯ কোটি রুপি। সেই হিসাবে দুদিনে এ সিনেমার সংগ্রহ দাঁড়িয়েছে ৭১ কোটি রুপি। আন্তর্জাতিক বক্স অফিসেও বেশ ভালো সংগ্রহ করছে এ সিনেমা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়