রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ জুলাই ২০২২, ১৩:৪৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া ২৪ জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়া হবে।

রোববার (১৭জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চলসহ উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়