মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ৫ই ফাল্গুন ১৪৩২


কৃষকের কাছে মিলল ৪৫ স্বর্ণের বার

প্রকাশিত:৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৫২

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আজিজার রহমান (৫৮) নামে এক কৃষকের কাছ থেকে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জেল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।

আটক আজিজার রহমান লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর বালিয়াটারি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

বিজিবি জানায়, ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তের কুটির চর দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরের ৯২৫/৭ নম্বরের সাব পিলারে বিজিবি টহল দেয়। সেখানে তামাক ক্ষেতে আজিজার রহমানকে সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। যার ওজন প্রায় সাড়ে ৫ কেজি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জেল হোসেন আকন্দ বলেন, আটক আজিজার রহমানের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়