রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২
ছবি: সংগৃহীত
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলী (৫৫) নামে এক জুতা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের নারায়ানপুর গ্রামে মাসুদ রানার বাড়ি থেকে শনিবার (১০ এপ্রিল) দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। হাসান আলী লালমনিরহাট জেলার মৃত হযরত আলীর ছেলে। তিনি একসময় এলাকায় জুতার দোকান পরিচালনা করতেন।
মৃত হাসান আলীর স্বজন মামুনুর রশিদ জানান, 'আর্থিক লেনদেনের জের ধরে হাসানকে গত ৫ মার্চ মোবাইল ফোনে লালমণিরহাট থেকে গাইবান্ধায় ডেকে আনেন মাসুদ রানা। হাসানের কাছে ১৯ লাখ ৩২ হাজার টাকা পাবেন বলে তাকে নিজ বাড়িতে আটকে রাখেন মাসুদ। এরপর হাসান আলীর স্ত্রী বীথি বেগম গত ৬ এপ্রিল গাইবান্ধা থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু আজ সকাল দশটার দিকে তারা খবর পান মাসুদ রানার লাশ বাড়ীতে ঝুলিয়ে রাখা হয়েছে।'
গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান বলেন, 'নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাসুদ রানাকে আটক করা হয়েছে।'
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)