রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২


নোংরা পরিবেশে খাবার রান্না, দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম থেকে

প্রকাশিত:২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:২০

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খোলা ডাস্টবিনের পাশে খাবার সংরক্ষণ, নোংরা পরিবেশে খাবার রান্না ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে চট্টগ্রামে পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, অভিযানে আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত জামান'স রেস্টুরেন্টে খাদ্যদ্রব্যে অননুমোদিত রঙ, কেমিক্যাল মেশানোয় এবং নোংরা, অপরিষ্কার পরিবেশে খাবার রান্না ও খোলা ডাস্টবিনের পাশে খাবার সংরক্ষণের অভিযোগে এক লাখ ৫০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অনুমোদনহীণ কসমেটিক বিক্রির অভিযোগে একই এলাকার জননী ডিপার্টমেন্টাল স্টোরকে ২০ হাজার টাকা, মোড়কিকরণ বিধিমালা না মানায় বনফুল ও ফার্মভিলেকে যথাক্রমে পাঁচ হাজার টাকা ও চার হাজার টাকা এবং একই এলাকার আলম ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোকে সর্তক করে দেওয়া হয়।

অভিযানে নেতৃ‌ত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও দিদার হোসেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়