রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের মরদেহ

চুয়াডাঙ্গা থেকে

প্রকাশিত:১০ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৪

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নিখোঁজের তিনদিন পর ঝোপের ভেতর থেকে তরিকুল ইসলাম (২২) নামে এক বংশীবাদকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তিয়রবিলা কুঠিপাড়া মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তরিকুল তিয়রবিলা গ্রামের সাহেব আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তরিকুল ইসলাম আত্মহত্যা করেছেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, তরিকুল একমাস আগে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রী তার সঙ্গে সংসার করতে না চাওয়ায় কলহ হয়। এরপর গত বুধবার তরিকুল নিখোঁজ হন। তিনদিন পর শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিয়রবিলা গ্রামের একজন কৃষক ঝোপের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে তরিকুলের মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, তরিকুল তেঁতুল গাছের ডালে পাটের আঁশ দিয়ে গলায় ফাঁস নিয়েছিলেন। ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হলেও পরে পাটের আঁশ ছিঁড়ে মাটিতে পড়ে যান।

এদিকে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য তরিকুলের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়