রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


মানিকগঞ্জে বজ্রপাতে আহত ১৯

মানিকগঞ্জ থেকে

প্রকাশিত:১৫ জুলাই ২০২২, ২০:০১

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল লতিফ (৬০), ইসমাইল (১৫), আলমগীর (৫৫), আরিফ (২৯), ওয়াসিম (২০), আজিজুল হাকিম (৩৫), মোকলেস (৬২), রাজ্জাক (৫০), শামীম (৩৫) ফাহিম (১৭), জাহিদুল (৪০), সজিব (২০), রাজিব (২০), ফারুক (৩০), শিবু মিয়া (২০), বিপ্লব হোসেন (২০), রইজ উদ্দিন (১৮), লুৎফর রহমান (৩৫), বাদশা মিয়া (৫০)। তাদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিংগাইরের বিভিন্ন গ্রামে। বজ্রপাতে আহত ১৯ জনের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসাপাতালে ভর্তি আছেন ১৮ জন। আহতদের মধ্যে জাহিদুল, মোকলেস এবং রাজ্জাকের অবস্থা আশঙ্কাজন।

হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামীমা আক্তার বলেন, বজ্রপাতের ঘটনায় আহত ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে তিনজনের শরীরে বিভিন্ন স্থানে ঝলসে গেছে। আহতদের হাঁটা চলা করার পরামর্শ দেন তিনি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়