শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২


দলবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রী হত্যা দায়ে ৬ জনের ফাঁসি

নারায়ণগঞ্জ থেকে

প্রকাশিত:৬ জুন ২০২২, ১৩:৩৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যার দায়ে ৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ জুন) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন, লোকমান, শফিক, সুমন, আরিফ ও মো. জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান ও শফিক পলাতক।

মামলার বরাত দিয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে খাদিজা নামের এক নারী ও তার স্বামী আবদুর রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে যান আসামিরা। স্বামীকে বেঁধে তারা খাদিজাকে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে দুজনকে হত্যা করে রাস্তার পাশের ডোবায় ফেলে দেন। ১৬ আগস্ট দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা করেন। আদালতে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়