রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


প্রেমের জেরে বন্ধুদের ছুরিকাঘাতে এসএসসি পরিক্ষার্থী খুন

জেলা সংবাদদাতা, সাভার

প্রকাশিত:৭ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪০

নিহত রোহান। ছবি- সংগৃহীত

নিহত রোহান। ছবি- সংগৃহীত

সাভারে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন রোহানুর রহমান রোহান (১৭) নামে এক এসএসসি শিক্ষার্থী। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রেদওয়ানসহ আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার এ্যাসেড স্কুলের পাশে মুড়িমটকা চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রোহান সাভারের উলাইল কর্ণপাড়া মহল্লার ব্যবসায়ী আব্দুস সোবানের ছেলে ও স্থানীয় রোদেলা কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার রোহান সাভারের ব্যাংক কলোনী মুড়িমটকা চায়ের দোকানের সামনে গেলে প্রেম সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তার বন্ধু টিকটক হৃদয় ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এতে হাতাহাতির এক পর্যায়ে রাশিদ খান ও হৃদয় রোহানের বুকে ছড়িকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় রোহানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়