রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


গাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন

জেলা সংবাদদাতা, গাজীপুর

প্রকাশিত:৬ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৪

আগুন। ফাইল ছবি

আগুন। ফাইল ছবি

গাজীপুর একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এক্সিলেন্ট নামে ছয় তলা ভবনের ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এক্সিলেন্ট নামে ছয় তলা ভবনের ওই মার্কেটের চার তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাঁচ তলায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর, ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়