রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


চট্টগ্রামে দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রাম থেকে

প্রকাশিত:৫ জানুয়ারি ২০২২, ১৬:৪৩

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম অংকুর দত্ত (৩৫)। তিনি সিংহরা দত্তবাড়ি এলাকার নেপাল দত্তের ছেলে। সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন অংকুর।

এ তথ্য নিশ্চিত করে আনোয়ারা থানার পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ওই কেন্দ্রের এক কিলোমিটার দূরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা মারামারিতে জড়ায়। এ সময় ইট ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় অংকুরকে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়