শনিবার, ২রা মে ২০২৬, ১৯শে বৈশাখ ১৪৩৩


এতিম ও দুস্থরা পেল ৮ হাজার কেজি ইলিশ

প্রকাশিত:৪ এপ্রিল ২০২৩, ১২:২৭

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

চাঁদপুরে আট হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে উত্তর মতলব থানাধীন বাহাদুরপুর ও বোড়চর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি ইঞ্জিনচালিত বোট তল্লাশি করে আট হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়