শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২


হাতিরঝিলে সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৮ জুন ২০২২, ১৫:৫০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে একজনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আবদুল বারি। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসার ছিলেন।

বুধবার (০৮ জুন) ভোরে পুলিশ প্লাজার উল্টোদিকে বারির লাশ পাওয়া যায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আবদুল বারির দেহে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়