রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


মিরপুরে পোশাক কারখানায় আগুন

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত:১৮ মে ২০২১, ০৬:৪৬

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় বড়বাগ গ্রামীণ ব্যাংকের পেছনের ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দিবাগত রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, রাত সাড়ে ১২টায় বড়বাগ গ্রামীণ ব্যাংকের পেছনের ওই পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দিবাগত রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসকর্মীরা।

তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়