রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ এপ্রিল ২০২১, ০৮:৪০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১,৬২৬ পিস ইয়াবা, ৪৯ গ্রাম হেরোইন, ৯৮ কেজি ৩৮৫ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

সোমবার (১২ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান এই চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।

 

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়