বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬, ৫ই ফাল্গুন ১৪৩২


ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত:৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০২

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. সায়েদ ওরফে আবু সাঈদ (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যু ঘোষণা করেন।

আবু সাঈদকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা কারারক্ষী জুয়েল তালুকদার বলেন, সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কারাগারে আবু সাঈদ কি মামলায় হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারি না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়