রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


‘পাঠান’ লুকে শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৪

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শাহরুখ খান, ভক্তদের কাছে নামই যথেষ্ট। কিছুদিন আগে তার প্রযোজনায় একটি ছবির ট্রেলার পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ভক্তদের চমকে দিয়ে পোস্ট করলেন তার নতুন বিজ্ঞাপনের ভিডিও।

ছেলে আরিয়ানের মাদককাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তারপর আবার সচল হতে থাকেন ভার্চুয়াল দুনিয়ায়।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখের দেওয়া নতুন বিজ্ঞাপনের ভিডিওটি। টুইটারে ট্রেন্ডিং হতে থাকে।

ছবি: টুইটার থেকে

বিজ্ঞাপনে পাঠানের লুকে ধরা দেন শাহরুখ, যে লুক মনে করায় ডন-২ ছবির শাহরুখকে। অ্যাকশনে ভরপুর সেই ভিডিওতে চলন্ত ট্রেনে স্টান্ট করতে দেখা গেছে অভিনেতাকে। স্টাইল আর অ্যাটিটিউডে ঝড় তুলেছেন কিং খান।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নাম তো সুনা হোগা মেরি জান? এক সফট নয় তুফান বলে।’

আগামী ছবি ‘পাঠান’-এ এই লুকেই ধরা দেবেন শাহরুখ। সেই ভিডিও শেয়ার করে ভক্তরা হিন্দিতে লিখছেন, ‘তুফান আ গয়া’। কেউ কেউ আবার পাঠান তাড়াতাড়ি রিলিজ করার আর্জিও জানান কিং খানের কাছে।

এসএন/তাজা/২০২২

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়