মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ৪ঠা ফাল্গুন ১৪৩২
ছবি সংগৃহিত
রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী ২৫ জানুয়ারি দলটির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে।
সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
গণতন্ত্র মঞ্চের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১৪ দফা দাবি বাস্তবায়নে আগামী ২৫ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)