রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


করোনায় আক্রান্ত যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ জানুয়ারি ২০২১, ১৪:২২

মাইনুল হোসেন খান নিখিল। ফাইল ছবি

মাইনুল হোসেন খান নিখিল। ফাইল ছবি

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত হয়েছেন।

গত কয়েক দিন ধরে হালকা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করান তিনি। পরে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর মাসুদ।

বর্তমানে যুবলীগের এ নেতা মিরপুরের বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

আগামীকাল যুবলীগের পক্ষ থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়