সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২


হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা

প্রকাশিত:১৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জুলাই-আগস্টের হত্যার বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে ‘দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, জুলাই-আগষ্টের হত্যার বিচার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, মার্চ মাস থেকে শুনানি শুরু হবে ট্রাইব্যুনালে। বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই। যত দ্রুত সম্ভব বিচার করব।

আইন উপদেষ্টা বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। এরপর প্রতিবেদনগুলোর কিছু সমন্বয় করা হবে। তাছাড়া, কোনটি সংস্কারে অগ্রাধিকার দিতে হবে তা ঠিক করতেও কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, বিচার কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আন্তর্জাতিক অপরাধকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে। সামনের নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে বিচার শুরু করতে পারব।

রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, দল নিষিদ্ধে বিভিন্ন আইন রয়েছে। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছি। রায় অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়