রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


কঠোর বিধিনিষেধের মধ্যেই মৃত্যু ১০৮

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:২৫ জুন ২০২১, ১৩:৫৮

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

কঠোর বিধিনিষেধের মধ্যেই গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।

শুক্রবার (২৫ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) দেশে করোনায় ৮১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়