রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


দেশে করোনায় প্রাণ গেল আরও ৯৭ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৬ এপ্রিল ২০২১, ১২:১৫

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩ হাজার ৩০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩০৬ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন।

এই সময়ে করোনায় ৯৭ জন কোভিড রোগী মারা গেছেন। এ নিয়ে দেশে মোট ১১ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়