বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, ৭ই ফাল্গুন ১৪৩২


জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:২৬ এপ্রিল ২০২৩, ১৬:৩৬

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের দ্বিতীয় দিনে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইম্পেরিয়াল প্যালেসে স্থানীয় সময় বিকেল ৩টায় সম্রাটের সাথে সাক্ষাৎ করেন।

এদিকে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, বাংলাদেশ-জাপান বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক কমিটির চেয়ারম্যান, জাইকার প্রেসিডেন্ট, জেট্রোর চেয়ারম্যান, বাংলাদেশ মৈত্রী সংসদীয় লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আকাসাকা প্যালেসে তার সঙ্গে পৃথক অনুষ্ঠানে সাক্ষাৎ করেন।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল সকালে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন।

জাপানের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং তাকে স্ট্যাটিক গার্ড অব অনারও প্রদান করা হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়