বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, ৭ই ফাল্গুন ১৪৩২
ফাইল ছবি
পদ্মা সেতুতে সেলফি তোলা, লাইন ক্রস করে গাড়ি চালানো, মোটরসাইকেল লেন অতিক্রম করে মূল সেতুতে মোটরসাইকেল চালানোর অভিযোগে ১৬ মোটরসাইকেল আরোহী এক ট্রাকচালক ও দুই প্রাইভেটকার চালককে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সমস্ত মামলা ও অর্থ আদায় করে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।
এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়াউল হক জিয়া বলেন, সেতুতে সেলফি তোলা, লাইন ক্রস করে সেতুতে এদিক সেদিক ট্রাক ও প্রাইভেটকার চালানো, মোটরসাইকেলের নির্ধারিত লেন ছেড়ে মূল সেতুতে মোটরসাইকেল চালানোর অভিযোগে মোট ১৯টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১টি ট্রাক, ২টি প্রাইভেটকার ও ১৬ জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)