মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ৫ই ফাল্গুন ১৪৩২


তুরস্কে উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ

প্রকাশিত:৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৫

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দুটি দল পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক সেহেলি সাবরিন এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে অংশ নিতে উদ্ধারকারী দল পাঠানোর কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে জরুরি চিকিৎসাসেবা দল পাঠানোর পরিকল্পনাও করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ১০ জনের দল পাঠানোর সিদ্ধান্ত হতে পারে। দলে কারা থাকবেন, কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কাজ চলছে।

গতকাল সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে।

ভূমিকম্পে ইতোমধ্যে দুই দেশে নিহতের সংখ্যা ৪ হাজার ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়