বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


ড. ইউনূসসহ ৪ জনের নামে মামলা

আদালত প্রতিবেদক

প্রকাশিত:১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৫

ফাইল ছবি

ফাইল ছবি

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। মামলাটি করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।

গত ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকার শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং বোর্ড ডিরেক্টর নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়