রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


থাইল্যান্ডে শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলিতে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৬ অক্টোবর ২০২২, ১৪:৪১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় এক প্রদেশে শিশুদের জন্য পরিচালিত একটি দিবাযত্ন কেন্দ্রে এলোপাতাড়ি গুলিতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) পুলিশের সাবেক এক কর্মকর্তা এই বন্দুক হামলা চালিয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের একজন মুখপাত্র।

দেশটির পুলিশের উপ-মুখপাত্র আর্চন ক্রাইটং রয়টার্সকে জানিয়েছেন, গুলিতে ৩১ জন নিহত হয়েছেন।

থাই পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক নাগরিকরাও রয়েছেন। পুলিশের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা ওই হামলা চালিয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়