রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


স্কুল বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৩ মার্চ ২০২২, ১২:০৯

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্কুল বাস দুর্ঘটনায় ছয় শিশু নিহত এবং ১৫ শিশু আহত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) তাদের বহন করা বাসটি খাড়া বাঁধ থেকে নিচে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। আঞ্চলিক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র

পার্বত্য সানটেন্ডার বিভাগের গভর্নর মৌরিসিও আগুইলার টুইটার বার্তায় বলেন, ‘আমি লাগুনাডি অর্টিসেস-সান আন্দ্রেস সড়কে দুভাগ্যজনক স্কুল বাস দুর্ঘটনার খবর নিশ্চিত করছি। সেখানে এ মর্মান্তিক ঘটনায় ছয় শিশু নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে।

এ দুর্ঘটনার কারণের ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে মেয়র জোসে রোসেম্বার রোজাস বলেন, শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুল থেকে সান-আন্দ্রেস শহর কেন্দ্রে ফিরে যাওয়ার সময় বাসটি উল্টে খাড়া রাস্তার পাশে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

ডিএম/তাজা/২০২২

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়