রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


অসুস্থ থাকলেও কাজ করে যাচ্ছি : মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় আর সৌন্দর্যে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা।

তবে এবার কোনো নতুন কাজের খবর নয়, বরং নিজের অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান মাহি।

মাহি লিখেছেন, ‘অসুস্থতা যখন পাহাড় সমান, কিন্তু কাজ তার চেয়েও বড়। অসুস্থ থাকলেও কাজ করে যাচ্ছি; এর থেকে ভয়ংকর আর কিছু হতে পারে না।’

নেটিজেনরা মাহির পেশাদারিত্বের প্রশংসা করলেও দ্রুত সুস্থ হওয়ার জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন।’ অন্য একজন লিখেছেন, ‘ফি আমানিল্লাহ, আল্লাহ আপনার সুস্থতা নিশ্চিত করুন, আমিন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়