মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ৪ঠা ফাল্গুন ১৪৩২
ফাইল ছবি
সোনার দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতোদিন ছিল ৯০ হাজার ৭৪৬ টাকা।
শনিবার (১৪ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার (১৫ জানুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস। এর আগে সবশেষ গত ৭ জানিুয়ারি সোনার দাম ভরিতে বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)