রবিবার, ১লা মার্চ ২০২৬, ১৭ই ফাল্গুন ১৪৩২


রূপালী ব্যাংকের ৮০১ কর্মীর শিক্ষার সনদ তলব

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:১ মার্চ ২০২৬, ১৪:৫৬

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রীয় মালিকানার রূপালী ব্যাংকে ২০১৪ সালে নিয়োগ পাওয়া সিনিয়র অফিসার, অফিসারসহ বিভিন্ন পর্যায়ের ৮০১ কর্মীর শিক্ষাগত যোগ্যতার সনদ তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তাদের প্রত্যেকের এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষার মূল্যায়ন খাতাসহ অন্যান্য রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সম্প্রতি ব্যাংকের এমডিকে চিঠি দিয়ে এসব তথ্য চেয়েছে দুদক।
 
দুদকের চিঠিতে বলা হয়েছে, ভুয়া বা জাল সনদের মাধ্যমে নিয়োগ পাওয়ার বিষয়টি ইতোমধ্যে ব্যাংকের অভ্যন্তরীণ বা বাংলাদেশ ব্যাংকের কোনো প্রতিবেদনে উঠে এলে সেই তথ্য দিতে হবে। 
 
২০১৪ সালে এ নিয়োগের সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্বপালনকারী প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা চাওয়া হয়েছে। এতে আরও বলা হয়, প্রতিটি ধাপে পরিচালনা পর্ষদের অনুমোদনের কপি ও নিয়োগ পাওয়া কর্মীদের তালিকা দিতে হবে। নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ ও গৃহ নির্মাণ ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে গঠিত দুই সদস্যের টিম এসব তথ্য যাচাই করে ব্যবস্থা নেবে।
 
প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এম ফরিদ উদ্দিন। ব্যাংকটির ইতিহাসে সর্বোচ্চ নিয়োগ দেওয়া হয় ওই ছয় বছরে। 

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়