শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২


হালদা নদীর শাখা খাল থেকে মৃত ডলফিন উদ্ধার

জেলা সংবাদদাতা, চট্টগ্রাম

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২৫, ০৯:১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর শাখা কাটাখালী খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে নৌ পুলিশ এটি উদ্ধার করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ডলফিনটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এটির দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি, প্রস্থ ৩২ ইঞ্চি এবং ওজন ৩৭ কেজি। এটি পচে যাওয়ায় মাটিচাপা দেওয়া হয়। জালে আটকে যাওয়ার কারণে ডলফিনটির মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। জালে আটকে যাওয়ার কারণে এটির ঠোঁট কেটে ফেলা হয়েছে।

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে আমরা ডলফিন নিয়ে কাজ শুরু করেছি। সে থেকে এ পর্যন্ত আমাদের হিসেবমতে মোট ৪৬টি ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ডিএম/রিয়া

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়