বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৮শে মাঘ ১৪৩২


বান্দরবানে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

জেলা সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত:১১ জুলাই ২০২১, ১১:১৫

বান্দরবানের লামা উপজেলায় ফাঁকা সড়কে ট্রাক-মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১১ জুলাই) দুপুর ১টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর ১টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় ট্রাক-মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন তিনজন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়