বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, ৭ই ফাল্গুন ১৪৩২


চট্টগ্রামে অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

প্রকাশিত:২৪ এপ্রিল ২০২৩, ১০:৩৪

 ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে থানার নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (০৮) ও কাইনাত (৩)। তারা সবাই চট্টগ্রামে কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকা থেকে অটোরিকশায় বিস্ফোরণে দগ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়