বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


৩ সেপ্টেম্বর চালু বাংলাদেশ-ভারত ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৮ আগষ্ট ২০২১, ১৭:০৫

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ-ভারত ফ্লাইট আগামী শুক্রবার (৩ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে।

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর ভারতের সঙ্গে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করার প্রস্তাব দেয় বাংলাদেশ। এ প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুতে সম্মতি দিয়েছে ভারত।

শনিবার (২৮ আগষ্ট) রাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এসব তথ্য জানা গেছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গত এপ্রিল থেকে বাংলাদেশ-ভারতের সঙ্গে ফ্লাইট স্থগিত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা শুরু হয়। গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট ফের শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয় বেবিচক।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়