রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২২ জুন ২০২১, ১৬:০০

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) রেল বিভাগের মহাপরিচালক জানিয়েছেন, রাত ১২টা থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে।

এর আগে করোনার সংক্রমণ রোধে সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময় লকডাউন ঘোষিত সাত জেলায় ট্রেন থামবে না। ফলে কোনো যাত্রী উঠতে বা নামতে পারবেন না বলে রেলের পক্ষ থেকে জানানো হয়। এর এক দিন পরেই সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধের ঘোষণা এলো।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়