রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬, ৩রা ফাল্গুন ১৪৩২


বায়তুল মোকাররমের সামনে থেকে অজ্ঞাত ভবঘুরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ নভেম্বর ২০২২, ১১:১৫

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের চার নম্বর গেটের সামনে থেকে অজ্ঞাত এক ভবঘুরের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, আমরা খবর পেয়ে বায়তুল মোকাররম মসজিদের ৪ নম্বর গেটের সামনে থেকে অজ্ঞাত এক ভবঘুরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা আশপাশের লোকজনের মুখে জানতে পারি, নিহত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-ঠিকানা শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়