রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২


ডেমরায় ট্রাক-লেগুনা সংঘর্ষ, গুরুতর আহত ৪

ডেমরা থেকে

প্রকাশিত:১২ অক্টোবর ২০২২, ১৬:০০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ট্রাক-লেগুনার সংঘর্ষে ডেমরার বামৈইল এলাকায় এক নারীসহ লেগুনার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন– মুক্তা বেগম (২২), হাবিবুর রহমান (৩৫), সুমন মিয়া (২৪) ও শরিফুল ইসলাম (৪২)।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১২টা দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার জানান, আজ বুধবার সকাল আনুমানিক ১২টার দিকে লেগুনা ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনার বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে চার জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়