রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


রামপুরা সুপার মার্কেটে অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:২২ সেপ্টেম্বর ২০২২, ১২:১৭

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পশ্চিম রামপুরায় অবস্থিত রামপুরা সুপার মার্কেটের চারতলা ভবনের উপরের তলায় খান বস্ত্র বিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে তিন ইউনিটের চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়