মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৮শে মাঘ ১৪৩২


রাজধানীতে ড্রামের ভেতরে মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:৩১ মে ২০২১, ০৬:৪৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীর আমতলীতে রাস্তার পাশে ড্রামের মধ্যে থেকে উদ্ধার হওয়া খণ্ডিত লাশটি যুবকের। হাত-পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন। তবে সেগুলো পাওয়া যায়নি বলে জানা গেছে।

লাশটি রোববার (৩০ মে) রাত সাড়ে ৮টায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওই লাশটি যুবকের; তার শরীর দেখে মনে হয়েছে তার বয়স ৩০-৩৫ বছর হবে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

বনানী থানার এসআই শামসুর রহমান বলেন, মহাখালীর আমতলীতে রাস্তার পাশে লাশভর্তি ড্রামটি পড়েছিল। বৃষ্টি চলাকালে কেউ গাড়িতে করে সেটি ফেলে গেছে।

তবে ধারণা করা হচ্ছে— এক-দুদিন আগে কোথাও তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত, পা ও গলা কেটে হত্যা করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়