বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, ৭ই ফাল্গুন ১৪৩২
ছবি সংগৃহিত
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করে ২৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র্যাব। পরে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সাত প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, বেশ কিছুদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতেই র্যাব-১০ এর সহযোগিতায় ও জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে মঙ্গলবার (১১ এপ্রিল) র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে সাত মৎস্য আড়তকে মোট ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে রাসেল মৎস্য আড়তকে ৮ লাখ ১০ হাজার টাকা, মাইদুল এন্টারপ্রাইজ মৎস্য আড়ত, রহমান মৎস্য আড়ত ও আল্লাহ ভরসা মাছের আড়তকে ২ লাখ ৫ হাজার টাকা, শিব শঙ্করী মাছের আড়তকে ৪ লাখ ১০ হাজার টাকা, তাহমিনা মৎস্য আড়তকে ৫ হাজার টাকা ও জগন্নাথ মৎস্য আড়তকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ১০ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬শ ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করে বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)